Attar Gaan-Hasibur Rahaman Shadin
DOLBY 杜比全景声 下载
臻品母带 下载
臻品全景声 下载
臻品音质
HIRES Hi-Res 下载
FLAC 无损flac 百度云网盘下载
APE 无损ape 格式下载
320MP3 极高mp3 歌曲下载
128MP3 标准mp3 百度网盘下载
192OGG 较高ogg 下载
192AAC 较高aac 下载
96AAC 标准aac 百度云下载
Loading...
TXT Attar Gaan-Hasibur Rahaman Shadin 文本歌词
মা বলেছে ভাত না নিলে,
কলিজা কেঁটে রেঁধে দেবে।
আমি মাঝরাতে ক্ষুধা পেটে করেছি কসম
আমি মরবোনা ক্ষুধা নিয়ে মরতে বারণ
খাতা কলমে কাগজে লিখি স্বত্তার গান
যাতে হবে তবে আজ বুঝি আত্মহনন।
এটা আত্মার গান বুকে লেগেছে আগুন
ক্ষুধা মেরে ছিঁড়ে ফেলে দেবো করে দেবো খুন
আমি মরা গানে বলে যাবো মেরেছিলো কে
প্রাণ ছেঁড়া সংশয়ে কাছে টেনেছিলো যে!
ক্ষুধা লেগে গেলে খুন
তার গল্পে অল্পে রাতে রাস্তাতে নেমে গেলে
ক্ষুধা পেটে এভাবে অভাবে স্বভাবে হবেনা ঘুম।
ক্ষুধা নিয়ে মরে গেলে হবে পাপ
লেগে যাবে অভিশাপ
যেনো মস্তিস্কে চাপ
এতভাবে এত করে এত আয়োজনে দেবে স্বান্তনা কেউ দেবেনা ভাত।
নামাবো টাকার বৃষ্টি
যা দেখে দৃষ্টিতে শান্তিতে মরে গেলে সুখ,
লাগলে লাগুক ঘাম কষ্টতে ফেঁটে ভেসে রক্ততে ভিজে ভাসবে চিবুক
পুঁড়ে গেলে যাবে শরীরে পশম
পারবেনা ক্ষুধা মরতে বারণ
আত্মহনন হলে হবে আজ
আমি মাঝরাতে ক্ষুধা পেটে করেছি কসম।
আত্মার গান শুনে জ্বলেছে শরীর
আমি ক্ষুধা পেটে মারা গেলে লেগে যাবে ভীর
এটা স্বাধীনের গান যাতে যাবেনা লেখা
এত শত রাত নির্ঘুমে হয়েছে শেখা শেষে তার
দুপুর রোদে সিদ্ধ চামড়া যার
এবার আবার তার সামনে অন্ধকার
স্বপ্ন ভগ্ন চিন্তা মগ্ন যেনো থামলে অঙ্গ সব রাস্তা বন্ধ তার।
হেরে গেলে হয়ে যাবে বদনাম
লাগে শিড়াতে টান,
কেউ দেবেনা দাম,
এত ভাবে এত লোকে এত স্বজনে
নেবেনা খোঁজ মুছে দেবেনা ঘাম
যন্ত্রণা বুকে বাড়ছে ভীষণ
হারবোনা আমি হারতে বারণ
আত্মার খুন হলে হবে আজ
আমি মাঝরাতে ক্ষুধা পেটে করেছি কসম।
এতটা টাকা লাগবে যেনো পাকস্থলি বোঝে আমি ধনী।
তাই বৃষ্টি নামাবো টাকার
যে টাকা নামিয়েছিলো এতটা নিচে।
ধোঁয়া ধোঁয়া লাগে চারপাশে
হঠাৎ যেনো কারা চুপিসারে আস্তে কিসে গন্ধ আসে গল্প শেষে দিচ্ছে থুথু কারা তারা যারা শব্দ পাচ্ছে দেখো কার কবরে?
ঘোরে রোজ দুপুরে খড়া ঘোর প্রহরে,
গন্ধ পাচ্ছে সাথে খাবার খুঁজছে, মরা গল্প বলছে ক্ষুধা একলা হাসছে।
দুলছে ভাসছে উঁড়ছে ঘুরছে নাচছে তার ইচ্ছে হচ্ছে বলে রক্ত খাচ্ছে,
মাংস চাচ্ছে খুবলে দিচ্ছে দেহ চিরে ভাতের অভাবে ক্ষুধা কলিজা খাচ্ছে তার
অভাবে স্বভাবে মাথা হয়ে নিচু
আমি এত খাই তবু ক্ষুধা ছাড়েনা পিছু
আমি জ্যান্ত ভ্রান্ত লগ্ন ভগ্ন গন্ধে
নিজেকে লিখেছি আজ গানেরই ছন্ধে
মা বলেছে ভাত না নিলে,
কলিজা কেঁটে রেঁধে দেবে;
তাই বৃষ্টি নামাবো টাকার।
যে টাকা নামিয়েছিলো এতটা নিচে।
Attar Gaan-Hasibur Rahaman Shadin 推荐歌曲
Attar Gaan (The End) [Explicit]专辑下载
(2021-11-04)